রায়দিঘি মঞ্চ থেকে সংখ্যালঘুদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন মমতা - The News Lion

রায়দিঘি মঞ্চ থেকে সংখ্যালঘুদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন মমতা

 


দি নিউজ লায়নঃ   শনিবার রায়দিঘিতে বক্তব্য দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সংখ্যালঘু এলাকায় কেউ অত্যাচার করতে এলে সবাই মিলে আজানের ধ্বনি দেবেন। দেখবেন সব চুপ করে গেছে। কোনও হিন্দু-মুসলমান অশান্তি করবে না, আমরা একসঙ্গে থাকি। এক সঙ্গে দুর্গাপুজো করি, একসঙ্গে কালিপুজো করি। একসঙ্গে ইফতার করি। সংখ্যালঘু ভাই-বোনেদের বলব হায়দরাবাদ থেকে বিজেপির এক বন্ধু এসেছে। আর ফুরফুরা শরিফের এক চ্যাঙড়াকে নিয়ে সে কয়েক কোটি টাকা খরচ করে কমিউনাল স্লোগান দিচ্ছে। আর হিন্দু মসলমানে ভাগাভাগির চেষ্টা করছে। আর মুসলমানের ভোটটাকেও ভাগাভাগির চেষ্টা করছে।


 এরপর তিনি নন্দীগ্রাম প্রসঙ্গে বলেন,  নন্দীগ্রামের গ্রামগুলোতে গিয়ে বিজেপি হুমকি দিয়েছে। মেয়ে-বাচ্চা তুলে নিয়ে যাওয়ার ভয় দেখিয়েছে। বিজেপি পুলিসের ড্রেস পরিয়ে ফেক পুলিস নিয়ে যাচ্ছে। গ্রামের লোককে ভয় দেখাচ্ছে। ওদের কথা শুনবেন না। ভোটের পর ওরা পালাবে। আমরা বাংলার লোক, আমরাই থাকব।


এছাড়াও এদিন মমতা উন্নয়ন নিয়েও অনেক কিছু বলেন। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের সরকার ১০ বছরে যা করেছে কোনও সরকার কোনওদিন তা করতে পারেনি, করবে না। আগে সুন্দরবনের দিকে কেউ ফিরেও তাকাতো না। এখন অনেক উন্নতি হয়েছে। আপনাদের মধ্যে যাঁরা স্বাস্থ্যসাথী পাননি, তাঁদের ঘরে ঘরে পৌঁছে দেব। আর যারা এখন বড় বড় কথা বলছে তাঁর আমপানে কেউ ছিল না। আমিই রাত জেগে পাহারা দিয়েছি। যাঁরা সাহায্য পাননি আমি দেব কথা দিচ্ছি । 


এছাড়াও এদিনের মঞ্চ থেকে স্থানীয় বিধায়ক দেবশ্রী রায়কে নিয়ে ক্ষোভ উগড়ে দেন তিনি। এদিন তিনি জানান, দেবশ্রী রায়কে নিয়ে ক্ষোভ ছিল, তাই ওকে প্রার্থী করিনি। আর সেই রাগেই ও বিজেপিতে যোগ দিয়েছে। কলকাতা থেকে এত দূরে আসতে পারত না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.